প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: 23/11/2026
১. আমরা কী তথ্য নিই
আপনি যোগাযোগ ফর্ম পূরণ করলে বা WhatsApp/Telegram-এ মেসেজ দিলে আমরা যা পাই:
- নাম ও মোবাইল নম্বর
- ইমেইল ঠিকানা (যদি দেন)
- ব্যবসার ধরন ও আনুমানিক অর্ডার সংখ্যা
- আপনার লেখা বার্তা
- প্রযুক্তিগত তথ্য: IP ঠিকানা, ব্রাউজার ও কোন পেজ থেকে এসেছেন
২. কেন নিই
শুধু তিনটা কাজে:
- আপনার প্রশ্নের উত্তর দিতে ও প্রস্তাব পাঠাতে
- কাজ শুরু হলে প্রকল্প সংক্রান্ত যোগাযোগ রাখতে
- ওয়েবসাইটটা কেমন কাজ করছে তা বুঝতে (সাধারণ পরিসংখ্যান)
আমরা আপনার তথ্য বিক্রি করি না, ভাড়া দিই না, বা কোনো তৃতীয় পক্ষের কাছে বিপণনের জন্য দিই না।
৩. কুকি ও ট্র্যাকিং
সাইটটি আপনার থিমের পছন্দ (লাইট/ডার্ক) মনে রাখতে ব্রাউজারের
localStorage ব্যবহার করে — এটি আপনার নিজের ডিভাইসেই থাকে,
আমাদের সার্ভারে যায় না।
ভিজিটর পরিসংখ্যানের জন্য Google Analytics এবং বিজ্ঞাপনের ফলাফল মাপতে Meta Pixel ব্যবহার করা হতে পারে। ব্রাউজারের সেটিং থেকে কুকি বন্ধ করলেও সাইটটি স্বাভাবিকভাবেই চলবে।
৪. তথ্য কোথায় থাকে, কতদিন থাকে
ফর্মের তথ্য আমাদের সার্ভারে সংরক্ষিত হয় এবং শুধু আমাদের টিমের সদস্যরাই দেখতে পান। যোগাযোগের তথ্য সর্বোচ্চ ২ বছর রাখা হয়, তারপর মুছে ফেলা হয়। আপনি চাইলে যেকোনো সময় আগেই মুছে দিতে অনুরোধ করতে পারেন।
৫. ক্লায়েন্টের ব্যবসার ডেটা
আপনি আমাদের ক্লায়েন্ট হলে আপনার ওয়েবসাইট ও ডেটাবেজ Website Bari-র নিজস্ব সার্ভারে হোস্ট করা হয় — সোর্স কোড সুরক্ষিত রাখার জন্য। অর্থাৎ আপনার অর্ডার, কাস্টমার ও প্রোডাক্টের ডেটা কারিগরিভাবে আমাদের সার্ভারে থাকে। এ বিষয়ে আমাদের অঙ্গীকার:
- মালিকানা আপনার। ডেটা আপনার ব্যবসার সম্পত্তি, আমাদের নয়।
- আমরা ব্যবহার করি না। আপনার কাস্টমার তালিকা কখনো বিপণনে, বিশ্লেষণে বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না।
- যেকোনো সময় এক্সপোর্ট। ড্যাশবোর্ড থেকে নিজেই পুরো ডেটা নামিয়ে নিতে পারবেন, কারণ জানাতে হবে না।
- সীমিত অ্যাক্সেস। শুধু সাপোর্ট ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনে টিমের নির্দিষ্ট সদস্যরাই সার্ভারে যান।
- ব্যাকআপ। নিয়মিত ব্যাকআপ রাখা হয়; সম্পর্ক শেষ হলে অনুরোধ করলে সম্পূর্ণ ডেটা ডাম্প দিয়ে সার্ভার থেকে মুছে ফেলা হয়।
৬. আপনার অধিকার
- আমাদের কাছে আপনার কী তথ্য আছে, জানতে চাওয়া
- ভুল তথ্য সংশোধন করানো
- তথ্য মুছে ফেলতে বলা
- আর যোগাযোগ না করতে বলা
যেকোনোটির জন্য hello@websitebari.com-এ মেইল করুন বা WhatsApp-এ জানান। সাত কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
৭. নিরাপত্তা
সব যোগাযোগ SSL দিয়ে এনক্রিপ্টেড। তবুও ইন্টারনেটে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা কেউ দিতে পারে না — তাই ফর্মে অপ্রয়োজনীয় স্পর্শকাতর তথ্য (পাসওয়ার্ড, কার্ড নম্বর) পাঠাবেন না।
৮. পরিবর্তন
নীতিতে পরিবর্তন এলে এই পেজেই হালনাগাদ তারিখসহ প্রকাশ করা হবে। বড় ধরনের পরিবর্তন হলে ক্লায়েন্টদের আলাদাভাবে জানানো হবে।
৯. যোগাযোগ
Website Bari
ইমেইল: hello@websitebari.com
WhatsApp: +8801704613157
ঢাকা, বাংলাদেশ