সেটআপের আগে এক টাকাও না
পুরো সিস্টেম আপনার ডোমেইনে দাঁড় করানোর পর আপনি নিজে চালিয়ে দেখবেন। তার আগে কোনো ইনভয়েস যাবে না।
আমাদের ক্লায়েন্ট লিস্ট এখনো ছোট। তাই আপনার কাছে বিশ্বাস চাওয়ার বদলে ঝুঁকিটা আমরাই নিচ্ছি — কাজ আগে, টাকা পরে।
বাংলাদেশে ই-কমার্স ওয়েবসাইট বানানো কঠিন কাজ নয়। থিম কিনে, প্রোডাক্ট বসিয়ে দুই দিনেই একটা দোকান দাঁড় করানো যায়। কিন্তু ব্যবসাটা চালানো শুরু হলে আসল সমস্যাগুলো বেরিয়ে আসে — যেগুলোর কোনোটাই ওই থিমের ভেতরে সমাধান নেই।
অর্ডার আসে ওয়েবসাইটে, কনফার্মেশন হয় ফোনে, হিসাব থাকে এক্সেলে, কুরিয়ার বুকিং হয় আলাদা প্যানেলে, আর অ্যাডের রিপোর্ট থাকে Meta-র ড্যাশবোর্ডে। পাঁচ জায়গার তথ্য মেলাতে গিয়েই দিন চলে যায়। মাস শেষে দেখা যায় বিক্রি বেড়েছে, কিন্তু হাতে টাকা বাড়েনি।
আমরা এই ফাঁকটা ধরেই কাজটা শুরু করেছি। ওয়েবসাইট আর ব্যবসা চালানোর সিস্টেম — দুটোকে আলাদা না রেখে একটাই জিনিস হিসেবে বানানো।
বেশিরভাগ প্রতিষ্ঠান কাজ শুরুর আগে অগ্রিম চায়। আমরা জানি হাজার হাজার টাকা অগ্রিম দিয়ে অচেনা কারও উপর ভরসা করা কঠিন — বিশেষ করে যদি আগে একবার ঠকে থাকেন। তাই আমরা উল্টো দিক থেকে শুরু করি: পুরো সিস্টেম আপনার ডোমেইনে দাঁড় করিয়ে, আপনাকে হাতে চালিয়ে দেখাই। পছন্দ হলে তবেই ইনভয়েস যায়।
এতে ঝুঁকিটা আমাদের ঘাড়ে চলে আসে। আমরা সেটা জেনেই শুরু করি — কারণ কাজ ভালো না হলে টাকা পাওয়ার কথাও নয়।
মুখের কথা নয় — কাজ শুরুর আগেই এগুলো লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।
পুরো সিস্টেম আপনার ডোমেইনে দাঁড় করানোর পর আপনি নিজে চালিয়ে দেখবেন। তার আগে কোনো ইনভয়েস যাবে না।
কারণ জানতে চাইব না, দর কষাকষিও করব না। কাজটা তখন আমাদের লস — সেটা মেনে নিয়েই শুরু করি।
ডোমেইন আপনার নিজের নামে। হোস্টিং আমাদের সার্ভারে (সোর্স কোড সুরক্ষার জন্য), তবে অর্ডার-কাস্টমার-প্রোডাক্টের পুরো ডেটা যেকোনো সময় এক্সপোর্ট করে নিতে পারবেন।
ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে নয়
কম আকর্ষণীয়, কিন্তু টেকে
“এখানে ক্লায়েন্ট রিভিউ বসানোর মতো যথেষ্ট কাজ আমাদের এখনো হয়নি। ভুয়া রিভিউ বসানোর চেয়ে জায়গাটা খালি রাখা ভালো মনে করেছি। প্রথম ক্লায়েন্টদের মতামত আসামাত্র এখানেই দেখতে পাবেন।”
৩০ মিনিটের একটা কল। বিক্রির চেষ্টা করব না — আপনার প্রসেস শুনে সৎ মতামত দেব।